

বাবার হাতে ছিল লাঙল।
আমার হাতে এসেছে স্যাটেলাইট।
আমি কৃষকের সন্তান।
আমার বাবা ছিলেন একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু তাঁর আসল পরিচয় ছিল একজন কৃষক।
প্রতিদিন ফজরের নামাজ শেষে তিনি গরু, লাঙল, জোয়াল নিয়ে মাঠে চলে যেতেন। আমরা স্কুলে যাওয়ার আগে মাঠে গিয়ে শুধু বলতাম—
**"বাবা, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে।"**
তিনি বাড়ি ফিরে গোসল করে স্কুলে যেতেন। আবার স্কুল শেষে ফিরে যেতেন জমিতে। আগাছা পরিষ্কার, সেচ, সার, কীটনাশক—সব নিজের হাতে করতেন।
আমাদের সংসারে এমন দিনও ছিল, যখন বাজার থেকে নিয়মিত কিনতে হতো মাত্র দুটি জিনিস—
**লবণ আর কেরোসিন।**
বাকি সবই আসত মাটির কাছ থেকে।
আমি এক যুগেরও বেশি সময় বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি।
চাকরির পাশাপাশি বাবার মতো কৃষক হওয়ার চেষ্টা করেছি।
কিন্তু ঢাকায় বসে কৃষি করা সহজ নয়।
রাতে হঠাৎ বন্যার পানি ঢুকে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়।
কখনো টানা খরায় ফসল পুড়ে যায়।
কখনো একটি রোগ পুরো মৌসুমের স্বপ্ন শেষ করে দেয়।
আপনি যখন খবর পান, তখন অনেক দেরি হয়ে গেছে।
শুধু একটি মৌসুম নয়...
হারিয়ে যায় একটি পরিবারের বছরের আয়।
এই সমস্যার সমাধান খুঁজতেই আমি কৃষি উৎপাদন (Yield) নিয়ে কাজ শুরু করি।
এরপর আমি স্যাটেলাইট ডেটা, মাল্টিস্পেকট্রাল ব্যান্ড, রিমোট সেন্সিং এবং AI-ভিত্তিক জিওস্পেশিয়াল অ্যানালিটিক্স নিয়ে গবেষণা শুরু করি।
এক সময় বুঝতে পারি—
যদি আকাশ থেকে প্রতিটি জমির অবস্থা দেখা যায়, তাহলে ক্ষতি হওয়ার পর নয়, ক্ষতি হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে **GeoData Intelligence**।
আজ আমরা শুধু জমির বর্তমান অবস্থা দেখি না—
আমরা বন্যা, জলাবদ্ধতা, খরা, ফসলের স্ট্রেস, রোগের ঝুঁকি এবং সম্ভাব্য উৎপাদন সম্পর্কে আগাম ধারণা দিয়ে কৃষক, প্রতিষ্ঠান এবং সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করি।
My father held a plough.
Today, I hold satellite data.
I was born into a farming family.
My father was a secondary school teacher by profession, but at heart, he was always a farmer.
Every day after Fajr prayer, he would head to the fields with his cattle, plough, and farming tools. Before my school started, I would walk to the field just to remind him,
**"Dad, it's time to go to school."**
He would return home, take a quick shower, teach his students, and after school, go straight back to the fields—removing weeds, irrigating crops, applying fertilizer, and protecting the harvest with his own hands.
There was a time when our family only needed to buy two things from the market:
**Salt and kerosene.**
Everything else came from our land.
For more than a decade, I worked as a software engineer.
At the same time, I tried to follow my father's footsteps and become a part-time farmer.
But farming from hundreds of kilometers away in Dhaka was almost impossible.
Rest of content check comment
#GeoData #AgriTech #ClimateTech #EarthObservation #RemoteSensing #AI #GIS #PrecisionAgriculture #FoodSecurity #Satellite #YieldPrediction #ClimateResilience #Startup #Founder #Investors #VentureCapital #SFIaaS
27 Julio 2026 à 21h06
Ver en LinkedIn →